আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা সাধক ইউনুস বাউলের দুইদিন ব্যাপী স্বরন উৎসব উপলক্ষে সাধুসঙ্গ সম্পন্ন হয়েছে। গত শনিবার সন্ধায় সাধুসঙ্গের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। শুভ উদ্বোধন অনুষ্ঠানে উদাস বাউলের জীবনীর উপর আলোকপাত করেন একুশে পদকপ্রাপ্ত খোদাবক্স শাহের সন্তান আব্দুল লতিফ শাহ, সাহাবুল হক, জামজামি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পলাশ আহমেদ, যুগ্ম সম্পাদক মিলটন আহমেদ, আনিচ মেম্বার, পান্না চৌধুরী।
আলোচনায় বক্তাদের কাছ থেকে জানা যায়, ইউনুস বাউল ১৯৪৮ সালে পাঁচলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সাথে মাত্র ২৩ বছর বয়সে টগবগে যুবক স্বাধীনতা যুদ্ধে সক্রিয় অংশগ্রহন করেন। দীর্ঘাকায়ী সাতফুট উচু বলশালী যুবক মুক্তিযোদ্ধাদের শক্তির প্রেরনা হয়ে ওঠেন। সংগীতের মাধ্যমে সকলকে উজ্জীবিত রাখতেন। স্বাধীনতার পর পুলিশ সদস্য হিসেবে দেশসেবায় ব্রতী হয়েছিলেন। তার লেখা প্রায় ১২ শত গান আজও মানুষের মুখে মুখে।পালা গানের শিল্পী হিসেবে সারাদেশ ছাপিয়ে বিদেশেও সুনাম ছড়িয়ে পড়েছিল। হাতের জাদুতে দুতারার সুর আজও মানুষ অনুভব করে।
দীর্ঘ ১২ বছর সংসারহীন আশ্রয়হীন নি:সঙ্গ জীবন যাপন করেন। দীর্ঘ সময় সাধনার বলে বাকসিদ্ধ পুরুষ হিসেবে সারা দেশে ছড়ায়ে পড়ে। ২০০২ সনে ৩১ শে জানুয়ারি তার পরমসিদ্ধ আত্মা পরলোক গমন করেন। দিনটি স্বরনার্থে প্রতি বছর আলমডাঙ্গা পাঁচলিয়া গ্রামে তার নিজ আখড়া বাড়িতে উদাস মেলার আয়োজন হয়ে থাকে। আতিক বিশ্বাসের উপস্থাপনা সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, সানোয়ার দেওয়ান, গঞ্জের আলি শাহ, বাবলু শাহ, মুকুল বাউল, সবুজ বাউল, হারুন শাহ, চাঁদ আলি শাহ, ছোট মন্ডল, বজলু মাষ্টার প্রমুখ।
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা সাধক উদাস ইউনুস বাউলের স্মরণ উৎসব



