রাহেলা খাতুন গার্লস একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা রাহেলা খাতুন  গার্লস একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় বিদ্যালয় চত্বরে এই আয়োজন করা হয়। রাহেলা খাতুন গার্লস একাডেমির প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান।
বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক দিলরুবা পারভীন খুকুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি। আমন্ত্রিত অতিথি ছিলেন, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিছ জাহান, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূর হোসেন , কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান, ওল্ড জে এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ জেবীন বন্যা ও ২নং মাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মালেকা পারভীন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।