জাতীয় নিরাপদ খাদ্য দিবসে চুয়াডাঙ্গায় আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার
নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ সবল জাতি গড়ি’ এই প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে দিবসটি উদযাপন উপলক্ষ্যে চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে নিরাপদ খাদ্য বিষয়ক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে নিরাপদ খাদ্য বিষয়ক মূল আলোচনা করেন নিরাপদ খাদ্য অফিসার সজিব পাল। তিনি বলেন শুধু আইন প্রয়োগ করেই খাদ্য দূষণ প্রতিরোধ করা সম্ভব নয়। খাদ্য দূষণ প্রতিরোধে প্রয়োজন জনসচেতনতা।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মামুনুল হাসান, পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোমিনুর রহমান, শহিদুল ইসলাম, এনজিও প্রতিনিধি ও প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে শিক্ষার্থীদের মাঝে নিরাপদ খাদ্য বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগিতায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করে। এর মধ্যে ১০ জন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।