স্টাফ রিপোর্টার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি নির্বাচিত হওয়ায় চুয়াডাঙ্গার কৃতি সন্তান, সাহিদুজ্জামান টরিককে সংবর্ধনা প্রদান করেছে মৎস্য আড়ৎদার মালিক সমিতি। রেমিট্যান্স ক্যাটাগরিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনন্য অবদান রাখায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল সোমবার রাত ৮ টায় চুয়াডাঙ্গা শহরের মৎস্য আড়ত (মাছ পট্টি) প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে থেকে দেশপ্রেম ও নিষ্ঠার সঙ্গে কাজ করে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মোহাম্মদ শাহিদুজ্জামান টরিক (সিআইপি)। তার এ সাফল্য শুধু চুয়াডাঙ্গা নয়, বরং পুরো দেশের জন্য গর্বের বিষয়।
সংবর্ধিত অতিথি মোহাম্মদ শাহিদুজ্জামান টরিক (সিআইপি) তার বক্তব্যে সম্মাননা প্রদানের জন্য চুয়াডাঙ্গা মৎস্য আড়ৎদার মালিক সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দেশের প্রতি ভালোবাসা থেকেই প্রবাসে থেকেও সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে চাই। আমি চাই আপনারা ব্যবসা ছোট বড় যেটাই করেন, ব্যবসার মধ্যে নিজের লাইফের মধ্যে আপনাদেরকে শৃঙ্খলা নিয়ে আসতে হবে। আজ থেকে ২০ বছর আগে, ৩০ বছর আগে আপনার বাবা একটা প্রতিষ্ঠান চালাত। আপনার কাছে আপনার বাবা দিয়ে গেছে এই প্রতিষ্ঠানটি উন্নত করার জন্য। আপনি যদি আগের স্টাইলে এই প্রতিষ্ঠানটি চালান তাহলে তো প্রতিষ্ঠানের উন্নতি হল না। আমরা যদি নিজের উন্নতি চাই তাহলে আমার বাবা আমাকে যে জায়গায় রেখে গেছে ৩০ বছর পরে যদি আমি সেই জায়গায় দাঁড়িয়ে থাকি তাহলে তো উন্নতি দৃশ্যমান হল না। এইজন্য আপনারা মাছের ব্যবসা করেন। ‘মাছে ভাতে বাঙালি’ আমরা জানি। আমাদের যদি ২০ কোটি মানুষ থাকে, সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট আমরা মাছের উপরে। মাংসের চেয়ে মাছ আমাদের বাঙালিরা বেশি খায়। অনেক দেশ আছে যেখানে মাংস বেশি খায়, মাছ কম খায়। আমাদের এখানে মানুষ মাছ বেশি খায়, ভেজিটেবল বেশি খায়। এইজন্য আপনারা এমন একটা ট্রেডে আছেন যে ট্রেডে আমাদের বাংলাদেশের মানুষ ডিপেন্ডেন্ট। এইজন্য মৎস্য ব্যবসায়ীরা আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট।
অনুষ্ঠান শেষে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উক্ত এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চেম্বার অব কমার্সের সভাপতি ইয়াকুব আলী, দোকান মালিক সমিতির আহ্বায়ক মনজুরুল আলম মালিক লার্জ, সদস্য সচিব সুমন পারভেজ, মৎস্য আড়ৎদার মালিক সমিতির সভাপতি শহীদু হাসান ফিরোজ, সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ পারভেজ হোসেন, সহ-সভাপতি মনোয়ার হোসেন মনু, সহ-সাধারণ সম্পাদক শহিদুল কদর জোয়ার্দার, সাংগঠনিক সম্পাদক মোঃ রিঙ্কু, অর্থ সম্পাদক জহির উদ্দিন সুরুজ, সদস্য মোতাহার হোসেন তোতা, বিপ্লব, আনন্দ হালদার, রফিকুল, শ্যাম হালদারসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সিআইপি নির্বাচিত হওয়ায় চুয়াডাঙ্গা মৎস্য আড়ৎদার মালিক সমিতির পক্ষ থেকে সাহিদুজ্জামান টরিককে সংবর্ধনা



