দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের ৭নং ওয়ার্ড চন্দ্রবাস ধানের শীষের পক্ষে গণসংযোগ করা হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা ৭ টার দিকে চন্দ্রবাস ডাক্তার পাড়া মোড়ে এ গণসংযোগ করা হয়। অনুষ্ঠানটি ৭নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য মিলিমা ইসলাম বিশ্বাস।
তিনি এসময় চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর পক্ষে ধানের শীষ প্রতীকের ভোট চেয়ে নির্বাচনী গণসংযোগ করেন এবং সকলের কাছে ধানের শীষ ভোট প্রার্থনা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন নাটুদহ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ওসমান গনি বিশ্বাস, বিএনপি নেতা আনোয়ার তরফদার, রফিক তরফদার, যুবদল নেতা আমানুর বিশ্বাস, মিজানুর হক মোল্লা, ছাত্রদল নেতা মিন্টু, মাসুদ, মিনারুল, তারিকুল, শফিক ও রাজু।
নাটুদহের চন্দ্রবাসে ধানের শীষের পক্ষে গণসংযোগ



