স্টাফ রিপোর্টার
জীবননগর সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ২ চোরাকারবারীসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গত দুই দিনে বিজিবি মহেশপুর ও জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ, সিরাপ ও ঔষধ উদ্ধার করা হয়। এ ঘটনায় ২ চোরাকারবারীকে আটক করা হয়। আটক ২ চোরাকারবারী হলো জীবননগর উপজেলার খোপাখালির গোয়ালপাড়া গ্রামের জগনাথ সরকারের ছেলে রাজু (৬২) ও কোটচাঁদপুর উপজেলার সাজেদুর রহমানের ছেলে আশিক মান্নান (৩০)।
৫৮-বিজিবি জানায়, গত শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে শ্যামকুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/১০৯-আর এর নিকট মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর বিওপি’র সীমান্ত পিলার ৬৭/৫ এস এর কাছে নায়েব সুবেদার শ্রী তাপস সরকার এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ রাজু ও আশিক মান্নানকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৩ বোতল ভারতীয় সিরাপ, ১টি মোবাইল এবং নগদ সাড়ে ৭ হাজার টাকা। আটককৃতদের নামে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে। একই দিন রাত ৮টার দিকে জীবননগর উপজেলার রাজাপুর বিওপি’র সীমান্ত পিলার-৭১/৮-এস এর কাছে রাজাপুর গ্রামে অভিযান চালিয়ে আসামীবিহীন ৭৫৬ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জীবননগর নতুনপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬৬/৫-এস এর নিকট নতুন পাড়া গ্রামের অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৮৫ পিস ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়।
জীবননগর সীমান্তে ২ চোরাকারবারী আটক, মাদক উদ্ধার



