স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নে সাহিদুজ্জামান টরিক (সিআইপি)-কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক রেমিট্যান্স ক্যাটাগরিতে অনন্য অবদান রাখায় গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার বিকেল ৪টার দিকে চিৎলা ইউনিয়নের আইন্দিপুর গ্রামের ফুটবল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মাইক্রো-ম্যাক্স টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিআইপি সাহিদুজ্জামান টরিক।
তিনি বলেন, আল্লাহ তায়ালা পুরুষদের কিছুটা বেশি শক্তি দিয়েছেন- এই শক্তি যেন কখনোই দুর্বলের ওপর প্রয়োগ না হয়। প্রতিবেশী কিংবা পাশের গ্রামের মানুষের ওপর গায়ের জোর দেখানো কোনো বীরত্ব নয়। বয়স বাড়লে মানুষ নিজেই অনুশোচনায় ভোগে। তাই সবাইকে সংযত থাকতে হবে। আইনের শাসনের বিষয়ে তিনি বলেন, আমি চুয়াডাঙ্গাসহ এ দেশে প্রকৃত আইনের শাসন দেখতে চাই। এমপি, তার পরিবার কিংবা একজন কৃষক- আইন সবার জন্য সমান হতে হবে। কেউ মারামারি করে, পরে এসে বলবে মামলা থেকে বাঁচাতে তদবির করেন, এই কাজ আমি বা আমার ভাই শরীফুজ্জামান কেউ-ই করবো না। অন্যায় করলে আইনের নিজস্ব গতিতেই বিচার হবে। মাদক বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। যারা মাদক সেবন বা ব্যবসা করে, তারা যে দলের হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ীদের কোনো ধর্ম, জাতি বা চরিত্র নেই। আজ যাকে আশ্রয় দিচ্ছেন, কাল স্বার্থে আঘাত লাগলে সেই আপনাকেই ক্ষতি করবে। তরুণদের মাঠমুখী করতে হবে। এখানে বড় খেলার মাঠ রয়েছে- খেলাধুলার জন্য প্রয়োজনীয় সব সহযোগিতা দেওয়া হবে। যুব সমাজকে সুস্থ বিনোদনের দিকে ফেরাতে হবে।
মা-বোনদের উদ্দেশে সাহিদুজ্জামান টরিক বলেন, আপনারা যাকে খুশি তাকে ভোট দেবেন, এটি আপনাদের অধিকার। তবে ধর্মকে ব্যবহার করে যারা বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমার ছোট ভাই শরীফ কিংবা আমার পরিবার অর্থাৎ আমরা কেউ চুয়াডাঙ্গা থেকে কিছু নিতে আসিনি, আল্লাহ আমাদের খুব ভালো রেখেছেন, তাই আমরা চুয়াডাঙ্গাবাসীকে দিতে এসেছি।” চুয়াডাঙ্গা-আলমডাঙ্গাকে উন্নয়নের শিখরে নিতে হলে, ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আমাদের নেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে এবং তাকে দেশের প্রধানমন্ত্রী বানাতে হবে। তবেই এ দেশ উন্নয়নের শিখরে পৌঁছাবে, ইনশাআল্লাহ।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের সভাপতি ইয়াকুব হোসেন মালিক, সমাজসেবক বাবুল হোসেন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব, আলমডাঙ্গা উপজেলা মহিলা দলের আহবায়ক রিফাত আরা সুলতানা বর্নী, চুয়াডাঙ্গা শহরের আব্দুল্লাহ সিটি মার্কেটের স্বত্বাধিকারী আব্দুল মোমিন স্বপন, সাবেক খাদিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম টোকন, সাবেক চেয়ারম্যান ছানোয়ার হোসেন লাড্ডু, ইদ্রিস আলী, দেলোয়ার জাহান ঝন্টু, খাদিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেরেগুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ লালন হোসেন, গাংনী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউর রহমান রেজু, ভাংবাড়িয়অ ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, বাড়াদি ইউনিয়ন বিএনপির সভাপতি বকুল হোসেন, ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক ইসরাইল হোসেন, সহসভাপতি ইলিয়াছ হোসেন, ইউনিয়ন কৃষকদলের সভাপতি নজরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বেল্টু মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মাহবুব হাসান মাবুদ, জেলা যুবদলনেতা জহুরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন, বিএনপিনেতা মিনারুল ইসলাম, ইউনুস আলী, হাফিজুর রহমান, কামাল মালিথা, মিন্টু মন্ডল, আছান বিশ্বাস, হাসিবুল বিশ্বাস, সাইদুর রহমান, নাজমুল হোসেন, ইব্রাহিম হোসেন, মোহাম্মদ আলী বিশ্বাস, সিরাজ হোসেন, নাসির হোসেন বিশ্বাস, মনজুর হোসেন, আব্দুল আজিজ, এখলাছ হোসেন, ইদ্রীস আলী মেম্বার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান। সমাবেশে স্থানীয় বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নারী নেতাকর্মী অংশগ্রহণ করেন।
আলমডাঙ্গার চিৎলায় মহিলা সমাবেশ ও গণসংবর্ধনায় সাহিদুজ্জামান টরিক



