দামুড়হুদা অফিস
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল রবিবার সন্ধ্যার পরে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিএনপি প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর ধানের শীষের পক্ষে প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
গণসংযোগের সময় তিনি হাউলী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গিয়ে মহল্লায় মহল্লায় ভোট চাইতে যান। উপস্থিত নেতাকর্মীরা প্রিয় নেতাকে দেখে উৎসাহিত হয়ে ধানের
শীষের পক্ষে প্রচারণা চালান এবং এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। স্থানীয়দের অভিযোগ, বিগত ফ্যাসিস্ট আমল থেকে আমাদের এক নম্বর ওয়ার্ডে এখনও কোনো পিচের রাস্তা নির্মাণ হয়নি।
মাহমুদ হাসান খান বাবু প্রতিশ্রুতি দেন, আল্লাহ পাক যদি আমাকে চুয়াডাঙ্গা-২ আসনে এমপি হিসেবে নির্বাচিত করেন, তবে এক নম্বর ওয়ার্ডের পিচের রাস্তা নির্মাণ করা হবে।
এ সময় হাউলী ইউনিয়ন বিএনপির নির্বাচনী অফিসও উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নাফিজ আক্তার সিদ্দিকী সহ বিপুল সংখ্যক নেতা ও কর্মী।
হাউলী ইউনিয়নে ধানের শীষের পক্ষে মাহমুদ হাসান খান বাবুর গণসংযোগ



