চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসন থেকে ৫জন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের ৬ প্রার্থী

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা দুটি সংসদীয় আসন থেকে ৫ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করা নিয়েছে। মঙ্গলবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের নিকট তাদের মনোনয়ন প্রত্যাহার পত্র জমা দেন। এর মধ্যে চুয়াডাঙ্গা-১  আসন তিন জন ও চুয়াডাঙ্গা-২ আসন থেকে ২ জন মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। মনোনয়পত্র প্রত্যাহারের সময় জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী ও অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম. তারিক-উজ-জামান উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদে ৭৯, চুয়াডাঙ্গা-১ থেকে এনসিপির মোল্লা মোঃ ফারুক এহসান, এবি পার্টির আব্দুল্লাহ আল মামুন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাসানুজ্জামান সজিব মনোনয়ন প্রত্যাহার করেছেন। আসন ৮০, চুয়াডাঙ্গা-২ থেকে  এবি পার্টির আলমগীর হোসেন ও বাংলাদেশ কংগ্রেসের নূর হাকিম মনোয়ন প্রত্যাহার করে নেন। গতকাল বিকালের দিকে পৃথকভাবে আনুষ্ঠানিকতার মাধ্যমে তাদের মনোনয়পত্র প্রত্যাহারের আবেদন করেন।

এদিকে ইসলামী আন্দোলনের হাসানুজ্জামান সজীব চুয়াডাঙ্গা ১ ও ২  আসন থেকে তিনি মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন। তার মনোনয়ন প্রত্যাহারের ফলে তিনি চুয়াডাঙ্গা-২ আসন থেকে ও মাওলানা জহুরুল ইসলাম আজিজি চুয়াডাঙ্গা-১ আসন থেকে  ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি  হিসেবে  নির্বাচন করবেন।

তাছাড়া চুয়াডাঙ্গা -১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদ পারভেজ রাসেল নির্বাচন করবেন।

চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ও জেলা আমীর রুহুল আমিন নির্বাচনে অংশগ্রহণ করবেন। শেষ দিনে মনোনয়পত্র প্রত্যাহারের ফলে চুয়াডাঙ্গা ২টি সংসদীয় আসনে নির্বাচন যুদ্ধে মাঠে থাকলো বিএনপি, জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ৬ প্রার্থী।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।