নির্বাচনের সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোড়দার করতে হবে, চুয়াডাঙ্গায় সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায়

স্টাফ রিপোর্টার


চুয়াডাঙ্গা সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা। গত মাসের উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করা হয়। আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী উপজেলা এলাকাগুলো যাতে সুষ্ঠু থাকে সেই লক্ষ্য নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। সেই সাথে নির্বাচনের সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোড়দার করতে হবে। খাদ্যে ভেজাল রোধ ও ভোক্তা অধিকার সংরক্ষণ, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ রোধ করার বিষয় আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় আরোও জানানো হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার পাশাপাশি খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধে পুলিশি টহল বাড়ানোর আহ্বান জানানো হয়। একই সঙ্গে বাল্যবিয়ে রোধে সদর ও দর্শনা থানার ওসিদের বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়।

সভায় আরও জানানো হয়, উঠান বৈঠকে বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা অব্যাহত রাখতে হবে । খাদ্যে ভেজাল রোধে ফল, শাকসবজি ও মাছে কার্বাইড, ফরমালিন বা অন্য কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে গোয়েন্দা নজরদারি জোরদার এবং এর কুফল সম্পর্কে ধর্মীয় ও সামাজিক প্রচারণা বাড়ানোর পরামর্শ বাড়াতে হবে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা বলেন, ‘এখন সব থেকে বড় চ্যালেঞ্জ সামনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নিবার্চনকে সামনে রেখে সবাইকে সচেতন হতে হবে । নির্বাচন যাতে সুষ্ঠু হয় সে ব্যাপারে সবাইকে কাজ করতে হবে। এ উপজেলার বাসীর কাছে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে হবে। উঠান বৈঠক ও প্রচার-প্রচারণা চালানোর পরেও বাল্যবিবাহ রোধ করা যাচ্ছে না। বাল্যবিবাহ রোধে সকলকে এগিয়ে আসতে হবে। ‘

তিনি আরো বলেন, ‘সমাজের অনিয়ম ও অপরাধ রোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষেরও দায়িত্ব আছে। আমরা যদি সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হই, তাহলে সমাজ থেকে মাদক, চুরি বা বাল্যবিয়ের মতো অপরাধ অনেকাংশে রোধ করা সম্ভব। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতির মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ইউনিয়ন পরিষদ ও সাধারণ জনগণের সহায়তা কামনা করেন তিনি।’

সভায় আরো বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি প্রমুখ।

সভায় আরোও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মৌমিতা পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, পৌর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা সুলতান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহাজালাল খানসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।