চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্নে করতে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারে জোরদার ভূমিকা পালন করতে হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবারের সদস্যদের দিকে নজর দিতে হবে। সন্তানদের মানুষ হওয়ার হওয়ার সুযোগ দিন। প্রশাসন তামাক চাষ বন্ধের দিকে যাচ্ছে।  সরকার সার কিনে আনে তামাক চাষ করার জন্য নয়। কৃষক বাঁচানোর জন্য হাজার হাজার কোটি টাকা দিয়ে সরকার সার আমদানি করে থাকে। তামাক চাষীদের জন্য নয়। মাদকদ্রব্যের সন্ধান পেলে উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করবেন। ছেলেরা স্কুল ছুটির আগে বা পরে বিড়ি সিগারেট খায়। পুলিশকে বলে বন্ধ করে দেন। অভিভাবকদের প্রেশার দেন, না শুনলে থানায় মামলা দেন। বিনা লাইসেন্সে মোটরসাইকেল বেশি চলে। লাইসেন্সবিহীন মোটরসাইকেল মানেই জেল। অপমৃত্যুর ওপর সামাজিক ক্যাম্পেইন গড়ে তুলতে হবে। এর কুফল সম্পর্কে মানুষকে জানাবেন। আত্মহত্যার কারণ বাল্যবিয়ে ও এনজিও ঋণ। মহিলা বিষয়ক অধিদপ্তর নয়, আমরা সবাই বাল্যবিয়ের অপকার সম্পর্কে জনগণকে অবহিত করবো। নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরণের সহিংসতা কেউ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের পরিশুদ্ধ হওয়া উচিত। ফেসবুকে সাংবাদিকতা চায়না। ভালো জিনিষ কপি হয়না।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, কেউ যেন মব সৃষ্টি করতে না পারে। একটা সংবাদ দূর্ঘটনা কারণ হতে পারে। এ বিষয়ে সকলের সহযোগিতা দরকার।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ বলেন, জলাতংক রোগের ভ্যাকসিন সারাদেশে সংকট চলছে। ২১ ডিসেম্বর থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভ্যাকসিন নেই। এজন্য কুকুর ও বিড়াল থেকে মানুষকে সতর্ক থাকতে হবে। বিড়ালের জন্য ভ্যাকসিন প্রাণিসম্পদ কার্যালয় থেকে নিতে পারবেন। সারাদেশে ভ্যাকসিনের চাহিদা আছে এক লাখ পিস। কিন্ত, বেসরকারি পর্যায়ে উৎপাদন হয় অর্ধেকেরও কম।
আইন-শৃঙ্খলা কমিটির সদস্য সচিব অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বি.এম. তারিক-উজ-জামান সভা সঞ্চালনায় সভায়  উপস্থিত ছিলেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস, এনএসআই যুগ্ম পরিচালক শামসুল হক, ৬-বিজিবির সহকারী পরিচালক রাজ মাহমুদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম,  জীবননগর ইউএনও মো. আল আমীন, দামুড়হুদা ইউএনও উবায়দুল ইসলাম সাহেল, আলমডাঙ্গা ইউএনও পান্না আক্তার,  চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার  (ভূমি)  আমিনুল ইসলাম,   জেলা কারাগারের তত্ত্বাবধায়ক আসাদুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ সারোয়ার বাবু (পিপি), জেলা বিএনপির সিনিয়র নেতা খন্দকার আব্দুল জব্বার সোনা, এম জেনারেল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহনাজ খানম, পৌর নির্বাহী কর্মকর্তা কাজী শরিফুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনিসহ কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।