জীবননগরে ফেন্সিডিল ও যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার

স্টাফ রিপোর্টার
জীবননগর সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণে ভারতীয় ফেন্সিডিল, যৌন উত্তেজক ট্যাবলেট ও মদ উদ্ধার করা হয়েছে। গত দুই দিনে বিজিবি পৃথক ৪টি অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
৫৮-বিজিবির সহকারী পরিচালক জানান, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে জীবননগর উপজেলার মেদিনীপুর বিওপি’র সীমান্ত পিলার-৬২/৯-এস এর নিকট মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই দিন রাত সাড়ে ৮টার দিকে জীবননগর উথলী বিওপি’র সীমান্ত পিলার-৭১/২-এস এর কাছে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এদিকে গতকাল রবিবার রাত ১টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৩৭-আর এর নিকট মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ৩০০ পিস ভায়াগ্রা ট্যাবলেট (যৌন উত্তেজক) উদ্ধার করা হয়। একই দিন গতকাল রবিবার ভোর ৫ টার দিকে জীবননগর বিওপি’র এর কাছে সন্তোষপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় আসামীবিহীন ২০৫ বোতল ভারতীয় (ডরহ ঈবৎবী এবং ঋধরৎফুষ) সিরাপ উদ্ধার করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।