আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভায় শরীফুজ্জামান শরীফ

স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল চারটায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন জোয়ার্দারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। প্রধান বক্তা ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু।
প্রধান অতিথির বক্তব্যে মো. শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আজকের এই মতবিনিময় সভা শুধু আনুষ্ঠানিক কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটি আলমডাঙ্গার বিএনপি নেতা-কর্মীদের ঐক্য ও আন্দোলনের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পথে আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, জেল-জুলুম, মামলা-হামলা আমাদের দমাতে পারেনি, বরং আরও ঐক্যবদ্ধ করেছে।’ তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কখনো আপসের রাজনীতি করেননি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষায় বিএনপি সব সময় রাজপথে ছিল এবং থাকবে। ‘বেগম খালেদা জিয়া আজীবন আপসহীন নেত্রী। অসুস্থ শরীর নিয়েও তিনি দেশের মানুষের অধিকার আদায়ে আপসহীন থেকেছেন। তাঁর ত্যাগ আমাদের অনুপ্রেরণা। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশনায়ক জিয়াউর রহমানের আদর্শে বিএনপিকে নতুন করে সংগঠিত করছেন। তাঁর নেতৃত্বেই বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে ফিরবে, ইনশাআল্লাহ।’
তিনি আরো বলেন, আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীরা অতীতেও আন্দোলনে সাহসী ভূমিকা রেখেছেন। আগামী দিনে আন্দোলন-সংগ্রামে আপনাদের ভূমিকা আরও শক্তিশালী করতে হবে। জনগণের সঙ্গে থাকতে হবে, মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়াতে হবে। বিএনপি ক্ষমতার রাজনীতি নয়, জনগণের রাজনীতি করে।
বিএনপি ক্ষমতায় গেলে প্রশাসন হবে নিরপেক্ষ, নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। কোনো দলীয় সন্ত্রাস বা দখলবাজির জায়গা থাকবে না। আইন সবার জন্য সমান হবে। দেশের মানুষ শান্তিতে বসবাস করবে, বিনিয়োগ ও কর্মসংস্থানের পরিবেশ তৈরি হবে। শেষে তিনি বলেন, আজকের এই সভা থেকে আমি একটি বার্তাই দিতে চাই- দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নিজেদের মধ্যে বিভেদ ভুলে গিয়ে আসন্ন নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিম ও আলমডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান আনিস।
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালন আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড. আ স ম আব্দুর রউফ, জেলা কৃষক দলের সদস্যসচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ সরোয়ার রোমান, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম হোসেন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাজী মকবুল হোসেন, আলমডাঙ্গা পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মাহাবুল মাস্টার, সাংগঠনিক সম্পাদক খন্দকার কাজী সাচ্চু, আলমডাঙ্গা উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক বোরহান উদ্দিন, আইলহাস ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বিশ্বাস, কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাবুব হোসেন, বাড়াদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদউর রহমান মাসুদ, বেলগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান চান্দ আলী, আইলহাস ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওয়াহাব মাস্টার, হারদী ইউনিয়ন বিএনপি নেতা মইনদ্দিন মিয়া, কুমারী ইউনিয়ন বিএনপির নেতা বিল্লাল হোসেন, গাংনী ইউনিয়ন বিএনপি নেতা মামুনুর মামুন, কালিদাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আইনাল হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন লালন, ডাউকি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর হোসেন, সাধারণ সম্পাদক সালাম সিরাজী, বেলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন, সিনিয়র সহসভাপতি ঝণ্টু মালিতা, সাধারণ সম্পাদক কামাল হোসেন, খাসকররা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক শাহীন আলম, আইলহাস ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেহেলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহেদুজ্জাহ মিল্টন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন খান আলা, বাড়াদী ইউনিয়ন বিএনপির সভাপতি বকুল হোসেন, সাধারণ সম্পাদক শুকুর আলী, গাংনী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউর রহমান রেজু, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আইনাল, ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক আতাউল হুদা, বাড়াদী ইউনিয়ন বিএনপির ভারপ্তাত সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক শফিউল ইসলাম, জামজামি ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক পলাশ আহমেদ, খাদিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেরেগুল ইসলাম বিশ্বাস, সাধারণ সম্পাদক লালন ইসলাম, চিৎলা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিব ফেরদৌস হাসান পাপেন, সাধারণ সম্পাদক মহাসিন আলী বিশ্বাস, জেলা যুবদলের নেতা মাগরিবুর রহমান মাগরীব, আইলহাস ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তোজ্জামেল হক মাস্টার, জামজামি ইউনিয়ন বিএনপি নেতা লিয়াকত আলী, কুমারী ইউনিয়ন বিএনপি নেতা বিল্লাল হোসেন, হারদী ইউনিয়ন বিএনপি নেকা নাসির উদ্দিন, ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপি নেতা সণ্টু মিয়া, বেলগাছি ইউনিয়ন বিএনপির আব্দুল মজিদ, সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চান্দ আলী, ডাউকী ইউনিয়নের নেতা আব্দুল হান্নান, গাংনী ইউনিয়নের নেতা মামুনুর রশীদ মামুন, কালিদাসপুর ইউনিয়ন ময়নয়উদ্দিন, আব্দুর রহিত, খাসকররা নওশদ মাস্টার, চিৎলা ইউনিয়ন আব্দুল হালিম, নাগদাহ ইউনিয়ন আব্দুর রশিদ হ্যাবা, যুবদল নেতা সুন্নত আলী, বাড়াদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন হাবলু, শফিকুল হক সালাম, আলমডাঙ্গা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর উজ্জ্ল, সদস্যসচিব রফিকুল ইসলাম পৌর যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দীন মোল্লা, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, জেলা ছাত্রদলের সহসভাপতি খন্দকার আরিফ, জেলা ছাত্রদলের সহসভাপতি কৌশিক কাউনাইন রুবেল, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজু, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাসেল আহমেদ, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসান রিংকু, সদস্যসচিব তন্ময় আহমেদ, আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাকারিয়া হোসেন শান্ত প্রমুখ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।