সরোজগঞ্জ প্রতিনিধি
কুতুবপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৫ টার দিকে কুতুবপুর ইউনিয়নে এ দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ উপস্থিত নেতৃবৃন্দ দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া কামনা করেন এবং দেশ ও দলের কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।
দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রবিউল ইসলাম, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন মেম্বার, সাবেক সহ-সভাপতি আব্দুল হাকিম, কুতুবপুর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড সভাপতি শাহাবুদ্দিন, ২ নম্বর ওয়ার্ড সেক্রেটারি আব্দুল কুদ্দুস, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি সানোয়ার হোসেন, আমিরুল ইসলাম লাল, গোলাম মোস্তফা সুন্দরসহ স্থানীয় নেতাকর্মীরা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওয়াস কুরুনি।
কুতুবপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত



