স্টাফ রিপোর্টার
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করতে চুয়াডাঙ্গা শহরের শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দির পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। মঙ্গলবার (২০ অক্টোবর) নবমীর দিন তিনি মন্দিরে গিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন। পরে মন্দির পরিদর্শন করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
এ সময় শরীফুজ্জামান শরীফ বলেন, বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ, যেখানে হিন্দু-মুসলমানসহ সব ধর্মের মানুষ সমানভাবে বসবাস করে। দেশনায়ক তারেক রহমান সবাইকে সমানভাবে দেখেন, কাউকে ছোট করে দেখেন না। তাঁর নেতৃত্বে আগামী দিনে সংখ্যালঘু বলে কোনো শব্দ থাকবে না, সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবেন।
তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের পাশে জেলা পরিষদ ও জেলা বিএনপি সব সময় রয়েছে। তাদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল ইসলাম পিটু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জয়ন্ত সিংহ রায়, মন্দিরের সভাপতি কিশোর কুমার আগারওয়াল ও সেক্রেটারি বনোজ কুমার আগরওয়ালসহ স্থানীয় নেতৃবৃন্দ।



