আইনজীবি সহকারি আন্দুলবাড়িয়ার শাহিন হোসেন আর নেই

আন্দুলবাড়িয়া প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলা আইনজীবি সহকারি আন্দুলবাড়িয়া ঘরমীপাড়া শাহিন হোসেন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৩৮ বছর। তিনি আন্দুলবাড়িয়া ঘরামীপাড়ার মরহুম শাহাজান আলীর ছেলে। ইউপি মেম্বর নুরুল ইসলাম খোকা তার মুত্যুর বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।
পারিবারিক সুত্রে জানা গেছে, তিনি গতকাল শনিবার সকালে শারীরিক অস্বস্তিবোধ করেন। স্বজনরা সাথে সাথে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথিমধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে তার লাশ বাড়িতে এসে পৌছালে স্বজনদের আর্তনাদে গ্রামের বাতাস ভারী হয়ে ওঠে। বাদ মাগরিব খাঁজা পারেশ সাহেবের রওজার ঈদগা ময়দানে জানাজা শেষে কেন্দ্রীয় গোরস্তানে মরহুমের লাশ চিরনিদ্রায় শায়িত করা হয়। মুত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, মা ও ভাইবোন সহ অসংখ্যা গুনাগ্রহী রেখে গেছেন।
উল্লেখ্য- শাহিন হোসেন চুয়াডাঙ্গা জেলা জজ কোর্টের আইনজীবি মকিম হোসেনের সহকারী ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।