মেহেরপুর অফিস
মেহেরপুরের পুলিশ সুপার উজ্জল কুমার রায়ের বদলি ও আলী হায়দার চৌধুরী (বিপিএম) কে পদায়নের আদেশ হয়েছে। গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে মেহেরপুরের বর্তমান জেলা পুলিশ সুপার উজ্জল কুমার রায়কে বিশেষ পুলিশ সুপার (সিআইডি) হিসেবে বদলি করা হয়েছে। একই আদেশে মেহেরপুর জেলা পুলিশ সুপার হিসেবে যোগদান করবেন আলী হায়দার চৌধুরী (বিপিএম)। তিনি পুলিশ অধিদপ্তরের এআইজি হিসেবে কর্মরত আছেন।
উল্লেখ্য: বর্তমান জেলা পুলিশ সুপার উজ্জল কুমার রায় ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর মেহেরপুরে যোগদান করেন।
মেহেরপুর পুলিশ সুপার বদলি ও পদায়ন মেহেরপুরের নতুন পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী



