মেহেরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের কোন প্রভাব নেই

মেহেরপুর অফিস
মেহেরপুরে কোন প্রকার প্রভাব পড়েনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ডাকা লকডাউনের। এ দিন সকাল থেকেই প্রতিদিনের মতো দোকানপাট খোলা ছিল। যানবাহন চলাচলও করছে স্বাভাবিকভাবে। তবে সকালে দূরপাল্লার যানবাহন চলাচল কম দেখা যায়।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে জেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। লকডাউনের পক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মীকে রাস্তায় দেখা যায়নি। লকডাউনের প্রতিবাদে কোন প্রকার কর্মসূচীও করেনি বিএনপি বা অঙ্গসহযোগী সংগঠন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিলো সতর্ক অবস্থানে। সকাল থেকেই অফিস আদালত, শপিংমল, দোকান-পাট, স্কুল কলেজসহ সকল প্রতিষ্ঠান ছিল স্বাভাবিক।

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের গাংনী পৌর শাখার উদ্যোগে বুধবার দিবাগত গভীর রাতে গাংনী মহিলা ডিগ্রি কলেজ ও সরকারী মাধ্যমিক বালিকা বিদালয়ের গেটে তালা ঝুলিয়ে লকডাউনের পক্ষে পোস্টারিং করে। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামিনুর রহমান খান জানান, মেহেরপুরে লকডাউনের কোন প্রকার প্রভাব পড়েনি। জেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জেলার তিন থানায় এ সংক্রান্ত কোন গ্রেফতারও নেই।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।