মেহেরপুর অফিস
মেহেরপুরে সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দলীয়করণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানবন্ধন অনুষ্ঠিত হয়।
সচেতন নাগরিক সমাজের সভাপতি শামসুল খানের নেতৃত্বে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার তৌফিকুল ইসলাম, ব্যবসায়ী নেতা আজমাইন হোসেন, আবুল কালাম, নুর রহমানসহ সংগঠনের স্বেচ্ছাসেবকরা। বক্তব্যে অংশগ্রহণকারীরা জানান তড়িঘড়ি করে দলীয়করণের মাধ্যমে তালিকা প্রেরণ করা হয়েছে। জেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রমে ক্ষুব্ধ তারা।
মানববন্ধনে ডিলার নিয়োগে স্বচ্ছতা আনতে ছয় দফা দাবি ঘোষণা করা হয়। বাছাই কমিটিতে আবেদনকারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, যোগ্যতার ভিত্তিতে তালিকা করা, অযোগ্যদের তালিকা প্রকাশ করা, যোগ্যদের মধ্যে থেকে লটারি করা, অনিয়মের বিষয়ে তদন্ত করা এবং রাজনৈতিক বা প্রভাবশালীদের বিশেষ সুবিধা না দেওয়ার বিষয়ে দাবি জানানো হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করে সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ।
মেহেরপুরে সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগে মানববন্ধন



