আলমডাঙ্গায় সোনালী ব্যাংক শাখায় নতুন এটিএম বুথের উদ্বোধন

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় সোনালী ব্যাংক পিএলসি’র শাখা প্রাঙ্গণে নতুন এটিএম বুথের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে এ এটিএম বুথের উদ্বোধন করা হয়। নতুন এটিএম বুথ চালুর ফলে ব্যাংকের গ্রাহকদের টাকা উত্তোলনসহ প্রয়োজনীয় ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার সকালে সোনালী ব্যাংক পিএলসি, আলমডাঙ্গা শাখা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এটিএম বুথের উদ্বোধন করেন সোনালী ব্যাংক পিএলসি’র চুয়াডাঙ্গা অঞ্চলের অঞ্চল প্রধান ও ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জাকির হোসেন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসি, আলমডাঙ্গা শাখার শাখা প্রধান ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) আনিচুর রহমান। এছাড়া অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের সোনালী ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে ব্যাংক কর্মকর্তারা বলেন, গ্রাহকদের আধুনিক ও সহজলভ্য ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে এটিএম বুথ স্থাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন বুথের মাধ্যমে গ্রাহকরা ব্যাংকের প্রচলিত কার্যক্রমের পাশাপাশি এটিএমভিত্তিক সেবা গ্রহণের সুযোগ পাবেন। এতে ব্যাংকিং কার্যক্রমে সময়ের সাশ্রয় এবং গ্রাহকসেবার পরিধি বাড়বে বলে আশা প্রকাশ করা হয়।
সোনালী ব্যাংক পিএলসি, আলমডাঙ্গা শাখা প্রাঙ্গণে এটিএম বুথ চালুর উদ্যোগকে স্থানীয় গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সেবামূলক সংযোজন হিসেবে দেখা হচ্ছে। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।