সংসদ নির্বাচন উপলক্ষে গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। গতকাল সোমবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
সভায় জানানো হয়, নির্বাচন কমিশন কর্তৃক নানা নীতিমালা দেওয়া হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে জেলার ১২৫ টি ইটভাটার কার্যক্রম পাঁচদিন বন্ধ রাখার জন্য মালিকদের কাছে অনুরাধ করা হয়েছে। সেই সাথে পেট্রোল প্যাম্পে তেল বিক্রিও সীমিত করা হয়েছে। জাল ব্যালট নিয়ে কেন্দ্রে প্রবেশ করলে তাকে সাথে সাথে গ্রেফতার করা হবে। প্রতিনিট বুথে ব্যালট বাক্স একজন সহকারী প্রিজাইডিং অফিসারের সামনে থাকবে। যাতে কেউ জাল ব্যালট বাক্সে ফেলতে না পারে। একজনের ভোট আরেক জন দিতে পারবে না। প্রত্যেক ভোটারকে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর ব্যালট দেয়া হবে।  নির্বাচনের দিন  নিরাপত্তার জন্য আনসার, পুলিশ, ডিবি পুুলিশের পাশাপাশি বিজিবি, র‌্যাব ও সেনাবাহিনী শক্ত অবস্থানে থাকবে। তন্মধ্যে ১০ প্লাটুন বিজিবি ও ৯ প্লাটুন সেনাবাহিনী, ৪ প্লাটুন র‌্যাব, ৪ প্লাটুন আনসার নির্বাচনের দিন এলাকাভিত্তিক দায়িত্ব পালন করবেন। চুয়াডাঙ্গা-২ আসনে ৮ প্লাটুন বিজিবি মোতায়ন থাকবে এবং দুই প্লাটুন বিজিবি রিজার্ভ অবস্থানে থাকবে। তদ্রূপ চুয়াডাঙ্গা-১ আসনে ৭ প্লাটুন সেনাবাহিনীর সক্রিয় অবস্থানে থাকবে এবং দুই প্লাটুন রিজার্ভ থাকবে। প্রত্যেক প্লাটুন সেনাবাহিনী বা বিজিবির সাথে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে।
সভায় জেলা প্রশাসক বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা নির্বাচনকালীন সময়ে জনসচেতনতা বৃদ্ধি এবং গুজব প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। ভোট চলাকালীন সময়ে কোন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে তিন ধাপে তা দমন করা হবে। প্রথম পর্যায়ে পুলিশ দ্বারা সমাধানের চেষ্টা করা হবে। পুলিশ ব্যর্থ হলে নিজ নিজ এলাকাভিত্তিক সেনাবাহিনী বা বিজিবি দ্বারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে। চুয়াডাঙ্গার দুটি আসনের নির্বাচন পরিচালনার জন্য ১৬ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এক প্লাটুন সেনাবাহিনী বা বিজিবির সাথে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে। তারা কেন্দ্রে অপরাধীকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি আরোও বলেন, কেন্দ্র থেকে আমাদের এই রিটার্নিং অফিসারের কার্যালয়ে যখনই রেজাল্ট আসবে সাথে সাথেই তো আমরা এটা কনসোলিডেট করতে থাকব। আপনারা জানেন যে পোস্টাল ব্যালট ভোটের জন্য কিন্তু দুই আসনের জন্য আমাদের এখানে দুটি কেন্দ্র আছে। পোস্টাল ব্যালটের ভোটও কিন্তু গুনে আমরা এখানে রেজাল্ট করে রাখব। সেখানেও আপনাদের এক্সেস আছে, গণমাধ্যমকর্মীগণ এখানে থাকবেন।
সেখানে এই গণভোটের জন্য গণভোটের গণনার জন্য আমাদের একটা কমিটি করা হয়েছে। সেই কমিটির লোকগণ থাকবেন, সেখানে দুই কেন্দ্রের জন্য দুইজন প্রিজাইডিং অফিসার নিয়োগ করা হয়েছে, দুইজন সহকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে এবং ৩৬ জন পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে। প্রার্থীদের তিন প্রার্থীদেরও এখানে পোলিং এজেন্ট থাকবে। এদের সবার উপস্থিতিতে এবং গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতেই এই পোস্টাল ব্যালটগুলো এখানে কাউন্টিং হবে। কাউন্টিং হলে এই রেজাল্ট কমপ্লিট করে এই রেজাল্টটা ফাইনাল হয়ে যাবে।
মতবিনিময় সভায় সাংবাদিকরা নির্বাচনকালীন বিভিন্ন চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে তথ্য সংগ্রহে প্রতিবন্ধকতা এবং গণভোট সংশ্লিষ্ট সচেতনতা বৃদ্ধির বিষয়গুলো তুলে ধরেন। এ সময় জেলা প্রশাসন সাংবাদিকদের সঙ্গে সার্বিক সহযোগিতার আশ্বাস দেয়।
সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক তারিক উজ জামান, জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী, সহকারী কমিশনার আবদুল্লাহ আল নাঈম, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, চুয়াডাঙ্গা সাংবাদিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হুসাইন মালিক, বাংলাদেশ সংবাদ সংস্থার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি বিপুল আশরাফ, জিটিভির জেলা প্রতিনিধি রিফাত রহমান, যমুনা টিভির জেলা প্রতিনিধি জিসান আহমেদ, স্টার নিউজের জেলা প্রতিনিধি জহির রায়হান সোহাগ, বিজয় টিভির জেলা প্রতিনিধি মো: পলাশ উদ্দিন, নাগরিক টিভির জেলা প্রতিনিধি শামসুজ্জোহা পলাশ, দেশ টিভির জেলা প্রতিনিধি খায়রুজ্জামান সেতু, দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার নির্বাহী সম্পাদক রুবায়েত বিন আজাদ সুস্থির, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মেহেরাব বিন সানভী, দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার স্টাফ রিপোর্টার মুন্না রহমান, দৈনিক মাথাভাঙ্গার মাল্টিমিডিয়া রিপোর্টার রাকিব হাসান, দৈনিক সময়ের  সমীকরণের প্রতিবেদক নাজমুল সামি, দৈনিক খাসখবর পত্রিকার রিপোর্টার রনি আলম প্রমুখ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।