দৈনিক নববাণী পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন আব্দুল হাকিম কামরুল

স্টাফ রিপোর্টার
ঢাকা থেকে প্রকাশিক জাতীয় দৈনিক নববাণী পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দিয়েছেন আব্দুল হাকিম কামরুল। গতকাল সোমবার দৈনিক নববাণী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ আতাউর রহমানের স্বাক্ষরিত পত্রিকার নিয়োগপত্র ও পরিচয়পত্র/আইডি কার্ড হাতে পেয়েছেন।
নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে কামরুল বলেন, পাঠকের আস্থা বজায় রেখে সত্য ও নির্ভুল সংবাদ পরিবেশন করাই আমার প্রধান লক্ষ্য। জেলার প্রতিটি খবর সময়োপযোগীভাবে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এ ক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
আব্দুল হাকিম চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার শিফ্ট ইনচার্জ হিসেবে কর্মরত আছেন। তার এই নিয়োগে আজকের চুয়াডাঙ্গা পত্রিকার পরিবারসহ বিভিন্ন শুভাকাঙ্ক্ষী সাংবাদিক সংগঠন ও সহকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
আব্দুল হাকিম কামরুল চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার আব্দুর রহিম বাদল ও মোছাঃ রাবিয়া খাতুন দম্পত্তির ছোট্ট পুত্র।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।