চুয়াডাঙ্গায় গাঁজা ও বুপ্রেনরফিন ইনজেকশনসহ ২ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় গাঁজা ও বুপ্রেনরফিন ইনজেকশনসহ ২ জন মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথক এ দুটি অভিযান পরিচালনা করেন। আটককৃত ব্যক্তিরা হলো জীবননগর উপজেলার কালা গ্রামের বিপুল মিয়া (৪৫) ও চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া গ্রামের লিটন মিয়া (৪৫)। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫শ গ্রাম গাঁজা ও ১০২ পিস  বৃপ্রেনরফাইন ইনজেকশন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম জানান, গতকাল সন্ধ্যা ৬টার দিকে জীবননগর উপজেলার কালা গাংপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গ্রামের বিপুল মিয়ার বাড়ি থেকে ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর আগে বেলা সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা শহরের গম পট্ট্রি এলাকা মেসার্স জাহিদ এন্টার প্রাইজ এর সামনে থেকে লিটন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে তার পেটের উপরে বিশেষ কৌশলে কসটেপ দ্বারা পেচানো অবস্থায় ১০২ পিচ বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। এ ঘটনায় জীবননগর ও চুয়াডাঙ্গা থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।