চুয়াডাঙ্গায় ২টি সংসদীয় আসনে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতকরণে ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

স্টাফ রিপোর্টার
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনেই প্রশাসনিক প্রস্তুতি প্রায় সম্পন হয়েছে। দুটি আসনে নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতকরনে ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন এ কথা বলেন।
জাতীয় সংসদ নির্বাচনী নিরাপত্তায় দুটি সংসদীয় আসনেই প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ১১ তারিখ রাতেই সকল কেন্দ্রে প্রিজাইডিং অফিসারগণ নিজ নিজ কেন্দ্রে উপস্থিত থাকবেন। কেন্দ্রের নিরাপত্তায় শক্ত অবস্থানে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনী। নির্বাচনী নিরাপত্তার জন্য পুলিশ, ডিবি, বিজিবি, আনসার ব্যাটেলিয়ন, র‌্যাব ও সেনাবাহিনী সক্রিয় অবস্থানে থাকবে। প্রত্যেক প্লাটুন সেনাবাহিনী, বিজিবি ও আনসার ব্যাটালিয়নের সাথে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে। নির্বাচন পরিচালনায় ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। সেই সাথে প্রত্যেক উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ সহকারি রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।