চুয়াডাঙ্গার নিজস্ব ব্র্যান্ড দ্যা ম্যান ও পস বাস্কেট-এর গ্ল্যামার নাইট র‌্যাম্প শো ও সাংস্কৃতিক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় ফ্যাশন ও সংস্কৃতির এক ব্যতিক্রমী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় চুয়াডাঙ্গা শহরের সাহিদ প্যালেসের হলরুমে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। পস বাস্কেট, দ্যা ম্যান ও সুমিজ ফিউশন -এর যৌথ আয়োজনে ‘গ্ল্যামার নাইট র‌্যাম্প শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পস বাস্কেট, দ্যা ম্যান ও সুমিজ ফিউশন -এর স্বত্বাধিকারী, অস্ট্রেলিয়া প্রবাসী নারী উদ্যোক্তা সুমি আসলাম।
এই ইভেন্টে চুয়াডাঙ্গার সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি আধুনিক ফ্যাশনের এক নতুন অধ্যায়ের সূচনা হয়। দর্শকদের উপস্থিতি ও অংশগ্রহণ ছিল উল্লখযোগ্য। ইভেন্টটির আয়োজক কমিটি জানায়, এর মাধ্যমে স্থানীয় সংস্কৃতি ও ফ্যাশনের বিকাশে একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
উদ্বোধনী বক্তব্যে সুমি আসলাম বলেন, চুয়াডাঙ্গার তরুণ সমাজের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে ফ্যাশন ও সংস্কৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে স্থানীয় শিল্পী ও মডেলদের জন্য সুযোগ তৈরি করা হবে।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বর্ণাঢ্য গ্ল্যামার ফ্যাশন র‌্যাম্প শো যা পস বাস্কেট ও দ্যা ম্যান-এর আধুনিক ও নান্দনিক পোশাকে এক ঝাঁক তরুণ-তরুণী র‌্যাম্পে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের সাবলীল হাঁটা, পোশাকের বৈচিত্র্য এবং উপস্থাপনার সৌন্দর্যে উপস্থিত দর্শকরা মনমুগ্ধ করে। র‌্যাম্প শোর পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নৃত্য ও বিনোদনমূলক পরিবেশনা পুরো হলরুমকে প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে আগত অতিথি ও দর্শনার্থীদের জন্য সুমিজ ফিউশন-এর পক্ষ থেকে বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাহমুদুল হক পল্টু, সিনিয়র সাংবাদিক অ্যাড. মানিক আকবর এবং বাংলাদেশ সাংবাদিক সমিতি, চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-সভাপতি মোঃ পলাশ উদ্দীন ও সাধারণ সম্পাদক হোসাইন মালিক, দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার নির্বাহী সম্পাদক রুবায়েত বিন আজাদ সুস্থির, দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার স্টাফ রিপোর্টার ইসলাম রকিব, যমুনা টিভির জিসান আহমেদ, ডিবিসি নিউজের প্রতিনিধি কামরুজ্জামান সেলিম, দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার শিফ্ট ইনচার্জ এ এইচ কামরুলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন সুমি আসলামের তিন সহোদর ভাই মিল্টন হোসেন, নাবিস্কো হোসেন ও আখলাক।
অতিথিরা তাঁদের বক্তব্যে এ ধরনের আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, এতে করে চুয়াডাঙ্গার সংস্কৃতি ও ফ্যাশন অঙ্গন আরও সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা সকল অংশগ্রহণকারী, পৃষ্ঠপোষক এবং দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। গ্ল্যামার নাইট ২০২৫ স্থানীয় অর্থনীতি এবং সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।