হাটবোয়ালিয়ায় হুদা পরিবারের দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত


আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হলো হুদা পরিবারের আয়োজিত দোয়া ও বিশেষ মোনাজাত। শুক্রবার বিকেল সাড়ে চারটায় আয়োজিত এ ধর্মীয় সমাবেশে স্থানীয় ধর্মপ্রাণ মানুষ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে সৃষ্টি হয় এক পবিত্র, শান্তিময় ও আবেগঘন পরিবেশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাতীয় বীর মুক্তিযোদ্ধা মেজর বজলুল হুদার ছোট ভাই নুরুল হুদা ডিউক। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত প্রফেসর কামরুল হুদা, সাবেক অতিরিক্ত সচিব নাজমুল হুদা, অবসরপ্রাপ্ত প্রফেসর অমরুল হুদা, হুদা পরিবারের বিশিষ্ট সদস্য মনজুরুল হুদা বটুল, মেজর রেজা সাঈদ আল হুদা, ওমরুল হুদা, রুনু হুদা, শরিফুল হুদা, দিপু মাহমুদ, আতাউল হুদা, তুহিবুল হুদা, কদরুল হুদা, ইসমাইল হুদা, রজত হুদা, সাইফুল হুদা সোহেল, শাহিন হুদা, তুহিবুল হুদা তুহিন, রাজিব আল হুদা, পিয়াস হুদা, তাহমিদ আল হুদা তাইফসহ পরিবারের আরও অনেক সদস্য। তাদের আগমনকে ঘিরে এলাকাবাসীর মাঝে উৎসবমুখর এক পরিবেশ সৃষ্টি হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন হাটবোয়ালিয়া হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত হাফেজ আবু বকর সিদ্দিক। মোনাজাতে হুদা পরিবারের প্রয়াত সদস্যদের রূহের মাগফিরাত, দেশুজাতির অগ্রগতি, শান্তি ও নিরাপত্তা এবং এলাকার মানুষের কল্যাণ কামনা করা হয়। একই সাথে বাংলাদেশকে সন্ত্রাস-মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে ওঠার জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
হুদা পরিবার দীর্ঘদিন ধরে হাটবোয়ালিয়া অঞ্চলের সামাজিক উন্নয়ন, শিক্ষার প্রসার, মানবিক কর্মকাণ্ড ও ধর্মীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে—অনুষ্ঠানে উপস্থিত বক্তারা এমন মন্তব্য করেন। তারা বলেন, “হুদা পরিবার শুধু মুক্তিযুদ্ধেই নয়, বরং সমাজের প্রতিটি মানবিক ও কল্যাণমূলক কাজে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে।” বক্তারা মুক্তিযোদ্ধা মেজর বজলুল হুদার বীরত্বগাথা স্মরণ করে তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, উলামায়ে কেরাম, যুবসমাজ, এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুল মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। বিশেষ করে তরুণদের সক্রিয় উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
মোনাজাত শেষে হুদা পরিবারের পক্ষ থেকে আগত সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় এবং ভবিষ্যতেও সামাজিক ও মানবিক উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
স্থানীয়রা জানান, হাটবোয়ালিয়ায় হুদা পরিবারের এই আয়োজন সমাজে ঐক্য, সম্প্রীতি ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে বিশেষ ভূমিকা রাখবে এবং দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।