চুয়াডাঙ্গায় পালিত হলো সাহিত্য পরিষদের ৪ যুগ পূর্তি উৎসব

স্টাফ রিপোর্টার

‘সাহিত্যের আলোয় উদ্ভাসিত হোক আগামীর পথচলা’ স্লোগানকে সামনে রেখে দিন ব্যাপি  চুয়াডাঙ্গায় সাহিত্য পরিষদের ৪ যুগ পূর্তি উৎসব পালন করা হয়েছে। গতকাল সকাল ১০টায় জেলা সাহিত্য পরিষদের হলরুমে এ উৎসবের আয়োজন করা হয়। উৎসবের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশনা ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের মুল আনুষ্ঠানিকতা। এরপর ৪ যুগ পূর্তি উদযাপন  উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সাহিত্য পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক মেহেরাব্বিন সানভি। সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

চুয়াডাঙ্গা জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শেখ সেলিমের সঞ্চায়লনায় সভার প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক বিএম তারিক উজ জামান বলেন, সাহিত্য পরিষদের আলো ছড়িয়ে যাক চারদিকে। সাহিত্য নিয়ে আমাদের সবার চর্চা করা উচিত। সাহিত্য চর্চা করলে মানুষের মনমানসিকত ভালো থাকে। বাংলা সাহিত্যে অবদান আছে অনেক নামি-দামি কবিদের। তাই তাদের স্মরণ করতে হবে সবসময়। সাহিত্যের আলোই আলোকিত হলে সাহিত্য চর্চা অতি জরুরী। দেখতে দেখতে ৪৮ বছর কেটে গেল চুয়াডাঙ্গা জেলা সাহিত্য পরিষদের।

তিনি আরো বলেন, আমাদের এখন বই পড়ার প্রতি অনিহা তৈরি হয়েছে। তাই বই পড়ার অনিহা দুর করা প্রয়োজন।  বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের  বিভিন্ন লেখায় ব্রিটিশ সরকার পতন হয়েছে। অবসর সময়ে বসে না থেকে সকলকে বই পড়ার আহ্বান করছি। সাহিত্যের আলোই উদ্ভাসিত হবে তরুণ প্রজন্ম। তাই তরুণ প্রজন্মের প্রতি আহ্বান বই পড়ে আলোকিত জীবন গড়তে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, জেলা সাহিত্য পরিষদের সাবেক সভাপতি ও সাবেক অধ্যক্ষ হামিদুল হক মুন্সি, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ, ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জেসমিন আরা খাতুন।

এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাবেক সভাপতি সরদার আলী হোসেন, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাবেক সভাপতি তৌহিদ হোসেন, দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের চুয়াডাঙ্গার সম্পাদক বিপুল আশরাফ, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি কোরবান আলী মণ্ডল, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর চুয়াডাঙ্গা জেলা সংসদের সভাপতি হাবিবি জহির রায়হান, চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা আসলাম হোসেন অর্ক, জীবননগর সাহিত্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম, দামুড়হুদা সাহিত্য পরিষদের সভাপতি সার্থক আলীম, আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টার, কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সহ-সভাপতি বজলুর রহমান জোয়ার্দ্দার, সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি নজির আহমেদ প্রমুখ।

বেলা ২টায় সংগঠনের অন্যতম সহ-সভাপতি সরদার আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সাহিত্য পাঠের বিশেষ আসর-‘পদধ্বনি’র ১৪৯৫তম পর্ব। জেলার বিভিন্ন অঞ্চলের লেখিয়ে সাহিত্যিকরা তাঁদের স্বরচিত লেখা পাঠ করে এই আসরকে আরও প্রাণবন্ত করে তোলেন।

উৎসবের শেষ ভাগে ছিল এক আবেগঘন পর্ব সংগঠনের অন্যতম সহ-সভাপতি তৌহিদ হোসেনের সভাপতিত্বে প্রয়াত সদস্যদের স্মরণে ‘মরণে তোমারে হারায়ে যেন পাই’ শীর্ষক স্মরণানুষ্ঠান। প্রয়াত সদস্যদের কীর্তিময় জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন কবি গোলাম কবীর মুকুল, কাজল মাহমুদ, ইকবাল আতাহার তাজ, হামিদুল হক মুন্সী ও সরদার আলী হোসেন। এই পর্বটি পরিষদের দীর্ঘদিনের পথচলায় হারিয়ে যাওয়া নক্ষত্রদের প্রতি এক গভীর শ্রদ্ধাঞ্জলি হিসেবে প্রতিভাত হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।