জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করায় চুয়াডাঙ্গায় ছাত্রদলের আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের ১৪ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন জেলা ছাত্রদলের আগের কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ। সাধারণ সম্পাদক হয়েছেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা। গত শনিবার কেন্দ্র থেকে এ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গতকাল রবিবার বিকেলে চুয়াডাঙ্গা শহরে আনন্দ মিছিল করেন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মিছিলটি শহরের সাহিত্য পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদলের নেতা-কর্মী অংশ নেন।

মিছিলে নব-নির্বাচিত কমিটির সভাপতি জুয়েল মাহমুদ, সাধারণ সম্পাদক কৌশিক আহমেদ রানা, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি সাইমুজ্জামান মিশা, জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শোয়েব তিতাস এবং প্রচার সম্পাদক রাশিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া জেলা ছাত্রদলের সদ্য সাবেক কমিটির সহ-সভাপতি শরিফুল ইসলাম ছোটন ও মোরশেদুর রহমান লিঙ্কন, যুগ্ম সম্পাদক জমির উদ্দিন ও আলতাব হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক তৌফিক আহমেদ ইরান, সাংস্কৃতিক সম্পাদক ইমরান হোসেন, স্কুলবিষয়ক সম্পাদক সাইমুম ইসলাম শান্ত, সহ-ধর্মবিষয়ক সম্পাদক জুনায়েদ সর্দারি লিখন, সহ-যোগাযোগ সম্পাদক নাজমুল হুসাইন ও সহপাঠাগার সম্পাদক রফিকুল ইসলাম মিছিলে অংশ নেন।


চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রকিবুল হাসান রকিব, যুগ্ম সম্পাদক সোহাগ খান প্রান্ত ও মুতাচ্ছির জাহান নিয়ন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল বেলাল ও ফরিদুজ্জামান ফরিদ, সদস্য রাকিব ও নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন। ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি ইকতিয়ার হক স্বপ্নীল, সিনিয়র সহসভাপতি রিফাত উল হক, সাংগঠনিক সম্পাদক অ্যালেন চৌধুরী ও যুগ্ম সম্পাদক জারিফও মিছিলে যোগ দেন। আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, সদস্য সচিব আল ইমরান রাসেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রিংকু ও সদস্যসচিব মাহমুদুল হক তন্ময়, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল ইসলাম টগর এবং আলমডাঙ্গা কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলিফ হামজা উপস্থিত ছিলেন। হারদী কলেজ ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান সোহানও মিছিলে অংশ নেন। দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমান সবুজ, সদস্যসচিব এম ডি কে সুলতান, যুগ্ম আহ্বায়ক মকলেসুর রহমান মুকুল, ইমরান হোসেন ও সাগর শাহরিয়ার, সদস্য আলফাজ আহমেদ ও ওদুদ শাহ এবং কলেজ ছাত্রদলের সভাপতি সজীব ও যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা ছাত্রদলের সাবেক সর্বকনিষ্ঠ সদস্য মো. তৌফিকুজ্জামান শ্রাবণও মিছিলে অংশ নেন। দর্শনা পৌর ছাত্রদলের সদস্যসচিব আল মামুন, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, মুকিত, হৃদয় ও শান্ত, সদস্য ফয়সাল ও আবরার খান মামুন এবং দর্শনা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল হুসাইন রিয়েল ও যুগ্ম আহ্বায়ক শহিদ ইসলাম সুজন উপস্থিত ছিলেন। দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোফাজ্জেল হোসেন মুফা, সিনিয়র সহসভাপতি সোয়েব খান, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আব্দুল হাই, যুগ্ম সম্পাদক সাইফ হোসেন, মো. নিশান ও মো. নাফিজ, সহসাংগঠনিক সম্পাদক সজিব হোসেন এবং ক্রীড়া সম্পাদক মো. ইব্রাহিম ও আমিন হোসেনও মিছিলে যোগ দেন। জীবননগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী, উপজেলা ছাত্রদল নেতা রাফাত উদ্দিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক কিরণ হাসনাত রাসেল, যুগ্ম আহ্বায়ক রিমন সাহারিয়ার ও শাহেদ আফ্রিদি এবং পৌর ছাত্রদল নেতা মেহেদী হাসান শিহাব, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির হোসেন রিঙ্কু, সাধারণ সম্পাদক ইমরান হোসেন ফরহাদ, সিনিয়র সহসভাপতি সাইদুজ্জামান অমিত, সহসভাপতি সিহাব মন্ডল ও হাসিবুল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত হোসেন ও জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক ওমর আলী এবং ছাত্রদল নেতা সাইফুজ্জামান শিমুলও মিছিলে অংশ নেন। এছাড়া সীমান্ত ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এনামুল কবির, সাধারণ সম্পাদক আরাফাত রহমান সজিব ও সাংগঠনিক সম্পাদক কাজল হোসেন এবং রায়পুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান মুন্না ও সাংগঠনিক সম্পাদক বাহা উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।


মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নবনির্বাচিত জেলা ছাত্রদলের সভাপতি জুয়েল মাহমুদ বলেন, ছাত্রদলের সব পর্যায়ের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ করে রাষ্ট্রবিরোধী সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। যারা প্রত্যাশিত পদ পাননি, তাদের উদ্দেশে তিনি বলেন, দলের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পদ-পদবির ঊর্ধ্বে উঠে সংগঠনের ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। সাংবাদিকদের সহযোগিতা কামনা করে জুয়েল মাহমুদ আরও বলেন, সাংবাদিক বন্ধুরা যেন সঠিক তথ্য তুলে ধরেন। পাশাপাশি গঠনমূলক সমালোচনার মাধ্যমে সংগঠনের ভুলত্রুটি ধরিয়ে দেন। নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কৌশিক আহমেদ রানা বলেন, রাজপথই আমাদের ঠিকানা। কোনো অপশক্তির কাছে ছাত্রদল মাথা নত করেনি, করবেও না। আমরা সবাইকে সঙ্গে নিয়ে দেশ গঠনে কাজ করব, ইনশা আল্লাহ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।