জুড়ানপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আল মাসুম বাবুর গণসংযোগ

দামুড়হুদা অফিস
জুড়ানপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আল মাসুম বাবুর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। গতকাল রবিবার সন্ধ্যায় বিষ্ণুপুর ইসলামপাড়া, মাদ্রাসাপাড়া ও মাঠপাড়ায় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছেন।
গণসংযোগকালে তিনি স্থানীয় ভোটার ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও এলাকার উন্নয়নমূলক বিষয় নিয়ে কথা বলেন। এ সময় এলাকার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন তিনি। নির্বাচনকে সামনে রেখে এলাকায় জনসংযোগ ও প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছেন আল মাসুম বাবু। বিভিন্ন পাড়া-মহল্লায় ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তিনি নিজের প্রার্থিতার কথা তুলে ধরছেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।