চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ীতে ধানের শীষের পক্ষে প্রচারণা চালান মহিলা দল

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ীতে ধানের শীষের পক্ষে প্রচারণা চালানো হয়। শনিবার বিকাল ৪টার থেকে সন্ধ্যা পর্যন্ত সাতগাড়ী এলাকায় বাড়ী বাড়ী গিয়ে প্রচারনা চালান জেলা মহিলা দল। এ সময় পৌর এলাকার ৭ নং ওয়ার্ড সাতগাড়ী গ্রামের সকল সাধারণ ভোটারসহ সাধারণ  মানুষের কাছে ধানের শীষের পক্ষে প্রচারণা চালান। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, সিনিয়র সহ-সভাপতি শেফালী বেগম, সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, সাংগঠনিক সম্পাদক নাসরীন পারভীন, ৭ নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি মাছুমা খাতুন, সাধারণ সম্পাদক মর্জিনা বেগম।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।