জীবননগরের গয়েশপুর থেকে ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার

স্টাফ রিপোর্টার
জীবননগর উপজেলার গয়েশপুর গ্রাম থেকে ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার বিজিবি অভিযান চালিয়ে সিরাপ আটক করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
৫৮-বিজিবি জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে গয়েশপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৮-এমপি এর নিকট গয়েশপুর গ্রামের মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় আসামীবিহীন ১৮২ বোতল সিরাপ (ডরহ ঈবৎবী ঝুৎঁঢ়) আটক করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।