চুয়াডাঙ্গায় সাকিব ড্রাইভিং ট্রেনিং স্কুলের ১৮ প্রশিক্ষণর্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় সাকিব ড্রাইভিং ট্রেনিং স্কুলের প্রশিক্ষণর্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে শহরের একাডেমি মোড়ে স্কুলের অফিস কার্যালয়ে এ সনদ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাকিব ড্রাইভিং ট্রেনিং স্কুলের পরিচালক সামিউল হাসান সাকিব। এসময় সড়কের চলাচলের করণীয় বিষয় ও বিভিন্ন গাড়ি চলাচলে ড্রাইভিং এর ওপর আলোকপাত করে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি) লিটন বিশ্বাস বলেন, আজ যারা প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করছেন, তাদের প্রতি আমার আহ্বান থাকবে সনদ অর্জনের পাশাপাশি বাস্তব জীবনে প্রশিক্ষণের শিক্ষা কাজে লাগাতে হবে। কখনো অতিরিক্ত গতি, বেপরোয়া গাড়ি চালানো কিংবা ট্রাফিক আইন অমান্য করা যাবে না। একটু অসতর্কতা নিজের পাশাপাশি অন্যের জীবনকেও ঝুঁকির মধ্যে ফেলতে পারে। তাই দক্ষ চালক হওয়ার পাশাপাশি একজন মানবিক ও দায়িত্বশীল চালক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। সাকিব ড্রাইভিং ট্রেনিং স্কুল ভবিষ্যতেও মানসম্মত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ চালক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন , চুয়াডাঙ্গা ট্রাফিক ইন্সপেক্টর(প্রশাসন) আমিরুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের মোটরযান পরিদর্শক নাহিদ হাসান, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, উচ্চমান সহকারী সাকিরুল ইসলাম, চুয়াডাঙ্গা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান টি.টি.সি এর ইন্সট্রাক্টর আশরাফ হোসেন, নওশের আলী, সরকারি মহিলা কলেজের প্রভাষক রুবেল হোসেন, পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ.কে. এম মঈনুদ্দিন মুক্ত, প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের এজিএম শাহিন হোসেন, সদর মাইক্রোস্ট্যান্ড এর সভাপতি সালেকিন হোসেন সোহাগ, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিপ্লব, সাকিব ড্রাইভিং ট্রেনিং স্কুলের ড্রাইভিং ইন্সট্রাক্টর মনিরুজ্জামান, সহকারি ট্রেইনার সালাউদ্দিন মন্ডল, লিমন হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা ১৮ প্রশিক্ষণর্থীদের মাঝে সার্টিফিকেট সনদ তুলে দেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।