দামুড়হুদা অফিস:
দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল
বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, দামুড়হুদা থানার মামলা নং-০৮(০৬)২৬-এর সন্ত্রাসবিরোধী মামলায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ভগিরথপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে মোঃ রেজাউল হক শান্তি (৪৫) কে গ্রেফতার করা হয়েছে।
এ ছাড়া চুরি মামলার আসামি হিসেবে বিষ্ণুপুর গ্রামের মোঃ আশরাফুল আলীর ছেলে মোঃ ইমন আলী (২০) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া গ্রামের মোঃ সাইদুর হোসেনের ছেলে মোঃ ফাহিম রহমান আরাফাত (২০) কে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, কোরআন অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে দায়ের করা মামলা নং-০৮(১১)২৬-এর আসামি দামুড়হুদা উপজেলার কলাবাড়ী গ্রামের মোঃ জয়নাল হকের ছেলে মোঃ রাসেল আলী ওরফে অনিক (২৯) কে গ্রেফতার করেছে পুলিশ। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান, গ্রেফতারকৃত চার আসামিকে গতকালই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
দামুড়হুদায় বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ৪ জন গ্রেফতার



