আগামী ২ ডিসেম্বর লিখিত পরীক্ষা, চুয়াডাঙ্গায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের শারিরীক পরীক্ষা সম্পন্ন

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের শারিরীক পরীক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে তৃতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। পুলিশ লাইন্স মাঠে দ্বিতীয় দিনে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়।
শারিরীক পরীক্ষা টেস্ট এর ৫ম ইভেন্ট (১৬০০ মিটার দৌড়), ৬ষ্ঠ ইভেন্ট (ড্র্যাগিং (এই ইভেন্টে পুরুষ প্রার্থীদের ১৫০ পাউন্ড ওজনের টায়ার নির্দিষ্ট সময়ে ৩০ ফুট দূরত্ব অতিক্রম করতে হয় এবং নারী প্রার্থীদের ১১০ পাউন্ড ওজনের টায়ার নির্দিষ্ট সময়ে ২০ ফুট দূরত্ব অতিক্রম করতে হয়), ৭ম ইভেন্ট রোপ ক্লাইম্বিং (এই ইভেন্টে পুরুষ প্রার্থীদের ১২ ফুট এবং নারী প্রার্থীদের ০৮ ফুট রোপ ক্লাইম্বিং করতে হয়)। তৃতীয় দিনের ফিল্ডটেস্ট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তীতে লিখিত পরীক্ষায় অংশ গ্রহন করবেন।


তৃতীয় দিনের চযুংরপধষ ঊহফঁৎধহপব কার্যক্রম শেষে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে চুয়াডাঙ্গা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মেহেদী শাহরিয়ার ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকুরি প্রত্যাশিদের উদ্দেশ্যে ব্রিফ করেন।
পুলিশ সুপার বলেন, কনস্টেবল পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত। যে সকল পরীক্ষার্থী শারীরিক পরীক্ষায় যোগ্য বিবেচিত হয়ে অন্যান্য সকল পরীক্ষায় ভাল করবে শুধুমাত্র তারাই কনস্টেবল পদে নিয়োগ পাবেন। যারা ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত হবেন তারা তাদের নিজ যোগ্যতায় নিয়োগপ্রাপ্ত হবে বিধায় তারা এবং তাদের পরিবার যেন কোন প্রকার প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পরে। চযুংরপধষ ঊহফঁৎধহপব ঞবংঃ এ উত্তীর্ণ প্রার্থীরা আগামী ২ ডিসেম্বর সকাল ১০ টায় চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজ কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।