স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোগী কল্যাণ সমিতির কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা সমাজ সেবার আয়োজনে এ কমিটির সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় সদর হাসপাতাল অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ বিদ্যুৎ কুমার বিশ্বাস।
রোগী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সদর উপজেলা সমাজসেবা অফিসার সাঈদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জাকির হোসেন,
সিরাজুল ইসলাম মনি ও রউফুন্নাহার রীনা , যুগ্ম সম্পাদক হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি , কোষাধ্যক্ষ সদর হাসপাতালের আরএমও ডা: ফারহানা ওয়াহিদ তানি, প্রচার সম্পাদক মনজুরুল জাহিদ, পুনর্বাসন সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার এবং কার্যকরী সদস্য মফিজুর রহমান মনা,লিটু বিশ্বাস, রাফিতুল্লাহ মহলদার, আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, রাজীব হাসান কচি, সুমন পারভেজ খাঁন ও সোহেল আহমদ মালিক সুজন।
সহ-সভাপতি জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জাকির হোসেন বলেন,রোগী কল্যাণ সমিতির কার্যকরী কমিটির সদস্যদের সদর হাসপাতালের অসহায় রোগীদের ব্যাপারে আগ্রহ আছে, যার ফলে রোগীরা সেবা পাচ্ছে। তিনি আরো বলেন, আইন দিয়ে সবকিছু হয় না সামাজিক মাধ্যমেও কিছু সেবা করতে হয়। আমি আশা করব এরকম সেবা যেন অব্যাহত থাকে এবং নতুন নতুন ফান্ড সৃষ্টির মাধ্যমে রোগীরা যেন সেবা পায়।
সভাপতির বক্তব্যে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ বিদ্যুৎ কুমার বিশ্বাস জানান, খুব শিগগিরই সদর হাসপাতালে ডেন্টাল সার্জন ও আই স্পেশালিষ্ট যোগদান করবেন ।



