স্টাফ রিপোর্টর
চুয়াডাঙ্গার বিভিন্ন সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ভারতীয় মাদক ও কসমেটিক্স সামগ্রী উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বিজিবি বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদকসহ ১২ লাখ টাকার অবৈধ মালামাল আটক করে।
চুয়াডাঙ্গা -৬ বিজিবি এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার দর্শনা, মুন্সিপুর, আইসিপি এবং ফুলবাড়ী বিওপির টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন মালামাল আটক করে। আটককৃত মালামালের মধ্যে রয়েছে রয়েছে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ পিস ক্রীম, ৩ বক্স চিকিৎসা সামগ্রী, ২ পিস শাড়ী, ৩৪৮ পিস কসমেটিক্স, ৯.৯ কেজি পারদ এবং ১ টি মোটরসাইকেল। আটককৃত মালামালের সিজার মূল্য ১২ লাখ ৪১ হাজার ১০০ টাকা।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হাসান বলেন, দেশের সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
চুয়াডাঙ্গার বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক ও কসমেটিকক্স সামগ্রী উদ্ধার



