স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার বাগানপাড়ায় মাদক সেবন দায়ে এক ব্যক্তি গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা শহর ফাঁড়ি পুলিশ এ অভিযান চালায়। গ্রেফতার করা হয় চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগান পাড়ার আলী হোসেন মন্ডলের ছেলে মিনাজ মন্ডলকে(৫০)। পরে তাকে সামারী ট্রায়ালের মাধ্যমে কারাদন্ড দেয়া হয়।
নিয়মিত অভিযানের অংশ হিসাবে সদর পুলিশ ফাঁড়ি পুলিশের এস আই মোঃ আকরাম খাঁনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায়। তারা বাগানপাড়ার পান্নার বসত বাড়ীর সামনে আসামী মোঃ মিনাজ মন্ডলকে গ্রেফতার করে। মিনাজ মন্ডলকে মাদকদ্রব্য সেবন করে পুলিশের সামনেই নেশাগ্রস্থ অবস্থায় অসংলগ্ন কথাবার্তা বলায় গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (৫) ধারায় সামারী ট্রায়াল প্রসিকিউশনের জন্য বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়। বিজ্ঞ আদালত আসামী মোঃ মিনাজ মন্ডল (৫০) কে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারার অপরাধে ৩ মাসের কারাদণ্ড, ২ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
চুয়াডাঙ্গার বাগানপাড়ায় মাদক সেবন দায়ে এক ব্যক্তি গ্রেফতার, সামারী ট্রায়াল কারাদন্ড



