স্টাফ রিপোর্টার
জীবননগর ও মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ,ইয়াবা ট্যাবলেট, গাঁজা এবং নেশা জাতীয় সিরাপ উদ্ধার
করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিজিবি ৪টি পৃথকস্থানে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
৫৮-বিজিবি জানায়, গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে মাটিলা বিওপি’র সীমান্ত পিলার-৫২/১২-এর নিকট শশ্নানঘাট নামক স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় মদ আটক করা হয়। একই দিন সকাল সাড়ে ৬টার দিকে যাদবপুর বিওপি’র মেইন পিলার ৪৭/৭-এস এর কাছে গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে আসামীবিহীন ভারতীয় ৫০০ গ্রাম গাঁজা এবং ১ হাজার ৩৯৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে গতকাল বেলা ১১টার দিকে জীবননগর উপজেলার নতুনপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬৫/৪-এস এর নিকট নতুনপাড়া গ্রামে অভিযান চালিয়ে আসামীবিহীন ২১০ বোতল ভারতীয় সিরাপ (ঊংপঁভ ঈড়ঁময ঝুৎঁঢ়) আটক করা হয়। এর আগে ভোর ৫টার দিকে মাটিলা বিওপি’র সীমান্ত পিলার-৫২/১২-আর এর নিকট শশ্নানঘাট নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ভারতীয় ৯৯০ পিস ঔষধ উদ্ধার করা হয়।
জীবননগর ও মহেশপুর সীমান্তে অভিযান আসামীবিহীন ভারতীয় মদ-ইয়াবা ট্যাবলেট উদ্ধার



