আলমডাঙ্গায় হারদী মীর শামসুদ্দোহা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার হারদী মীর শামসুদ্দোহা ডিগ্রি কলেজের উদ্যোগে উচ্চমাধ্যমিক ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কলেজের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একাদশ শ্রেণির ভর্তি কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক আলিমুজ্জামান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারদী মীর শামসুদ্দোহা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ামত আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মকবুল হোসেন, সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, সহকারী অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম ও সহকারী অধ্যাপক সুলতানা ফাতেমা বুলবুল। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন সহকারী অধ্যাপক এ কে এম ফারুক। আলোচনা সভায় কলেজের শিক্ষকবৃন্দ ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের অংশগ্রহণে নতুন শিক্ষাবর্ষের পাঠদান কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।