মেহেরপুরে ইয়াবাসহ যুবক আটক

মেহেরপুর অফিস
মেহেরপুর পৌরসভাধীন বড়বাজার এলাকায় ১২ পিস ইয়াবাসহ হৃদয় হোসেন(১৯) নামের এক যুবককে আটক করেছে জেলা গোযেন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে বড়বাজারে অবস্থিত কর্মসংস্থান ব্যাংকের সামনের গলিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত হৃদয় মেহেরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পৌরকলেজ এলাকার আলমগীর হোসেনের ছেলে।
পুলিশ সুত্রে জানাগেছে, হোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি অভিযানিক দল। এসময় হৃদয়ের চলাচল সন্দেহজন হওয়ায় তাকে তল্লাশি করে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার মোট ওজন ১ দশমিক ২ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩ হাজার ৬০০ টাকা। এসময় তাকে আটক করে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক হস্তান্তর করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।