মেহেরপুরে ভোক্তার অভিযানে ‘খাওন ঘর’ হোটেলে জরিমানা

মেহেরপুর অফিস
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী সংরক্ষণের অভিযোগে খাওন ঘর হোটেল মালিক সালাউদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর অফিস এ অভিযান পরিচালনা করেন।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, শহরের বিভিন্ন স্থানে অভিযান চলাকালে অপরিচ্ছন্নতা ও খাদ্যসামগ্রী সংরক্ষণে অনিয়মের কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় খাওন ঘর হোটেল মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হযেছে।
এছাড়াও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পরবর্তীতে প্রয়োজনীয় পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযানে সার্বিক সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রিয়াজ মাহমুদ এবং জেলা পুলিশের একটি দল।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।