স্টাফ রিপোর্টার
পতাকা উত্তোলন, কেক কাটা ও মাছের পোনা অবমুক্ত করণের মধ্য দিয়ে চুয়াডাঙ্গা-মেহেরপুর-ঝিনাইদহে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। দিনব্যাপী এ অনুষ্ঠানে বিএনপিও অংগ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং মাছের পোনা অবমুক্তসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। তবে বৈরী আবহাওয়ার কারণে পূর্বনির্ধারিত বর্ণাঢ্য শোভাযাত্রা স্থগিত করা হয়েছে। আগামী ৩ সেপ্টেম্বর সকাল ৯টায় টাউন ফুটবল মাঠ থেকে ওই শোভাযাত্রা বের করার কথা জানিয়েছে জেলা বিএনপি। গতকাল মঙ্গলবার সকাল ৭ টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ। দলীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু ও খালিদ মাহমুদ মিল্টন।
পতাকা উত্তোলন শেষে শরীফুজ্জামান শরীফ বলেন, প্রতিটি উপজেলায় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালিত হবে। আপনারা অনুষ্ঠানে উপস্থিত হয়ে দলের হাতকে শক্তিশালী করবেন। এছাড়াও আমাদের আগামী দুই দিনের কর্মসূচিতে বৃক্ষরোপণ ও মাছের পোনা-অবমুক্তকরণ কর্মসূচি রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু ও খালিদ মাহমুদ মিল্টন, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক আ স ম আব্দুর রউফ, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম মুকুট ও আবু জাফর মন্টু, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম. এ. তালহা ও সাংগঠনিক সম্পাদক শামিম হাসান টুটুল, জেলা ছাত্রদলের সহসভাপতি খন্দকার আরিফ ও সিনিয়র যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, জেলা ওলামা দলের সদস্যসচিব হাফেজ মওলানা মাহাবুল হক ও যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া স্বপন, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মেহেবুব, পৌর যুবদলের সদস্যসচিব আজিজুর হক আজিজুল এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পতাকা উত্তোলন শেষে টাউন ফুটবল মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হওয়ার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে তা স্থগিত করা হয়। জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩ সেপ্টেম্বর সকাল ৯টায় টাউন ফুটবল মাঠ থেকে শোভাযাত্রাটি বের করা হবে।
এদিকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় চুয়াডাঙ্গার মাথাভাঙা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে পুলিশ পার্ক-সংলগ্ন ঘাটে এ কর্মসূচির আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ নদীতে মাছের পোনা অবমুক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু সভাপতিত্বে। প্রধান অতিথি শরীফুজ্জামান শরীফ বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সারা দেশে মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে। এরই অংশ হিসেবে জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ও সদস্যসচিবসহ জেলা বিএনপির তত্ত্বাবধানে মাথাভাঙা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চেতনাকে সফল করার জন্য আমাদের চেষ্টা সব সময় অব্যাহত থাকবে।
মাছের পোনা অবমুক্তকরনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা মৎস্যজীবী দলের সদস্যসচিব ইকরামুল হক ও সাংগঠনিক সম্পাদক শামিম হাসানসহ মৎস্যজীবী দলের বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গায় আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আলমডাঙ্গা হাইরোডস্থ বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম।
পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করীমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম। যুবদল নেতা হাসানুজ্জামান হাসানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আলা উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মহি উদ্দিন ও সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর কবীর মুকুল, ইউনিয়ন বিএনপি নেতা ইউনুস আলী, ডা. আক্তার হোসেন, মহাবুল মেম্বার, শওকত খান, জেলা যুবদল নেতা সুন্নত আলীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাকিম, রমজান আলী, চিনির উদ্দিন, হাসান, সাদ্দাম খান, মিশকাত, মেহের আলী, মুক্তার, রাতুল, আরজেন আলী, মিন্টু, ডা. আসুম, ইছাহক আলী, মদিন, আজিজ, মন্টু মিয়া, বজলু মন্ডল, শাহাজান, রবিদুল, আরিফ, মুনতাজ ও জামিরসহ নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ কেক কেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। পরে দল ও দেশের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জীবননগর অফিস জানায়, উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকালে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে শহরের মুক্তমঞ্চের সভা স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়। এর আগে জীবননগর মুক্তমঞ্চে সমাবেশের আয়োজন করা হয়। শোভাযাত্রা শেষে কেক কাটা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন। প্রধান অতিথি ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর। এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দীন ময়েন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির ইকবাল ঠান্ডু ও শাহজাহান মিয়া, জীবননগর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল হামিদ, সদস্যসচিব সানোয়ার হোসেন, উপজেলা যুবদলের সদস্যসচিব কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিনাজুল ইসলাম, সাইফুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, আজমত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু তালেব, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইকরামুল, সদস্যসচিব মো. সুমন বিশ্বাস, উপজেলা মহিলা দলের সভাপতি পিয়ারা বেগম, পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহিদ হাসান, সদস্যসচিব বাদশা মিয়া, সাংগঠনিক সম্পাদক সাদেক আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্যসচিব মোকছেদুর রহমান রিমন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সাইদুর রহমান বাবু ও সুজন খন্দকার, সহ-সাংগঠনিক সম্পাদক হিজবুল্লা, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হান্নান প্রমুখ।
এসময় নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের আন্দোলন-সংগ্রাম ও গণতন্ত্র প্রতিষ্ঠার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মেহেরপুর অফিস জানিয়েছে, বিএনপির কাছে বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা, একমাত্র বিএনপির কাছে মানুষ নিরাপদ বলে মন্তব্য করেছেন মেহেরপুর জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
দিনটি উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা পরিষদ কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়। পরে সেখান থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাথুলি মোড়ে গিয়ে শেষ হয়।
আলোচনা সভা ও আনন্দ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, সদর উপজেলা সভাপতি ফয়েজ আহমেদসহ বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বিএনপি প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলের ভূমিকা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়ে বক্তব্য প্রদান করেন।
হরিণাকুণ্ডু প্রতিনিধি জানিয়েছে, গতকাল বিকালে হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা প্রিয়নাথ স্কুল অ্যান্ড কলেজ মাঠে সমবেত হন। পরে সেখান থেকে একটি বর্ণিল শোভাযাত্রা ও আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একতারা মোড়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন হরিণাকুন্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম. এ. মজিদ।
এ সময় নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বিভিন্ন স্লোগান দেন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে দলটি প্রতিষ্ঠিত হয়েছিল।
চুয়াডাঙ্গা-মেহেরপুর-ঝিনাইদহে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন



