চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদে সাপ্তাহিক ‘পদধ্বনি’ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য পাঠের আসর ‘পদধ্বনি’র ১৬২৯তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় পরিষদের নিজস্ব কার্যালয় কুঞ্জ আফিয়েতে এ আসর বসে। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ। সঞ্চালনা করেন মিম্মা সুলতানা মিতা।
আসরে স্বরচিত কবিতা পাঠ করেন কাজল মল্লিক, মরিয়ম সুলতানা ভুবন, আব্বাসউদ্দীন, সুনু মোল্লা, বনলতা, হারুন অর রশিদ, জি এম জোয়ার্দার, খালেকুজ্জামান, আনছার আলী, শহিদুল ইসলাম, মো. জহির রায়হান, হুমায়ুন কবীর, আবু নাসিফ খলিল, গোলাম কবীর মুকুল ও মিম্মা সুলতানা মিতা।
পাঠকদের লেখা ও সাহিত্যকর্ম নিয়ে গঠনমূলক আলোচনা ও পরামর্শ দেন ইকবাল আতাহার তাজ, হুমায়ুন কবীর, আনছার আলী, রাজিব আহমেদ, আবু নাসিফ খলিল ও আসলাম হোসেন। এদিকে কবি হারুন অর রশিদের নাতি রোহানের জন্ম উপলক্ষে তিনি উপস্থিত কবি-সাহিত্যিকদের মিষ্টিমুখ করান।
আসরকে ঘিরে চুয়াডাঙ্গার স্থানীয় কবি ও সাহিত্যিকদের মিলনমেলায় শেখ পিন্টু, সাইফুল ইসলাম, মর্জিনা খাতুন, মোজাম্মেল হকসহ জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। এ ছাড়া সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও পরিষদের জীবন সদস্য অসুস্থ আলাউদ্দীনকে দেখতে কবি-সাহিত্যিকরা তাঁর বাসভবনে যান। সভাপতি ইকবাল আতাহার তাজের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ‘পদধ্বনি’ আসরের ১৬২৯তম পর্বের সমাপ্তি ঘটে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।