তিতুদহ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন গড়াইটুপি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গড়াইটুপি ইউনিয়নের সড়াবাড়িয়া জান্নাতুল ফেরদৌস হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন দর্শনা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী মজনু, সদস্য সচিব আবু হেনা রনি এবং যুগ্ম আহ্বায়ক মীর অনিক হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ রিপন, গড়াইটুপি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেলোয়ার হোসাইন, যুবদল নেতা সাদ্দাম, আদম আলী, স্বেচ্ছাসেবক দল নেতা বিপ্লবসহ স্থানীয় নেতাকর্মীরা।
দর্শনা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী মজনু বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিষ্ঠাবার্ষিকীর মতো গুরুত্বপূর্ণ দিনকে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পালন করা একটি ইতিবাচক উদ্যোগ। ভবিষ্যতেও পরিবেশ ও মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
গড়াইটুপিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি



