নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে মেহেরপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

মেহেরপুর অফিস
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুরে জেলা স্বেচ্ছাসেবক দল। গতকাল রবিবার বিকেলে মেহেরপুর প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা সেচ্ছসেবকদলের আহ্বায়ক আজমল হোসেন মিন্টু। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় মিছিল অংশগ্রহণ করেন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোস্তফিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থক বৃন্দ।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, লকডাউনে গোপালগঞ্জে যারা হাসপাতাল ও থানা ভাঙচুর করে তাণ্ডব চালাচ্ছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি তাদের গ্রেফতার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আহ্বান জানান।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।