গাংনীতে ট্রলিতে মোটরসাইকেলের ধাক্কা, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই পরিবারের ৩ জন আহত

মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলার চোখতোলা এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্য গুরুতর আহত হয়েছেন| গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে|
আহতরা হলেন, মহাব্বতপুর গ্রামের মৃত আছির আলীর ছেলে আনিছ আলী (৪৫), তার স্ত্রী জুলেখা খাতুন (৪০) এবং তাদের ১০ বছর বয়সী কন্যা নিঝুম|
স্থানীয় সূত্রে জানা যায়, গাংনী থেকে মোটরসাইকেলে করে মহাব্বতপুর গ্রামে ফিরছিলেন তারা| পথে চোখতোলা এলাকায় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা পাটবোঝাই একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে| এতে তিনজনই সড়কে ছিটকে পড়েন| এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে তারা গুরুতর আহত হন| পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান|
গাংনী উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাসেল রানা জানান, আহত জুলেখা খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে| আনিছ আলী ও নিঝুমকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।