মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলার ঢেপা গ্রামে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকালে ঢেপা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাঁকজমকপূর্ণ এ আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানখোলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা নূর ইসলাম। বিশেষ অতিথি সাবেক ইউপি সদস্য মশিউর রহমান(টমা)। এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী দর্শক ও বিভিন্ন দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় নূর ইসলাম, মরহুম আতিয়ারের স্মৃতিকে অম্লান রাখতে এবং যুব সমাজকে সুস্থ ধারায় ফেরাতেই এই টুর্নামেন্টের আয়োজন। খেলাধুলা যুবকদের শৃঙ্খলাবদ্ধ, সুস্থ ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলে। যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখার লক্ষ্যে এমন আয়োজন অব্যহত রাখতে এলাকাবাসীকে আহবান জানান। উদ্বোধনী ম্যাচে দর্শনা একাদশ বনাম ঢেপা একাদশ অংশগ্রহণ করে। খেলা উপভোগ করতে মাঠে শত শত দর্শকের সমাগম ঘটে। টুর্নামেন্টে অংশ নিচ্ছেন মোট ৮টি দল।



