গাংনীতে তিন ঘন্টায় সাপের কামড়ে আহত ৩

মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনীর পৃথক গ্রামে সাপের কামড়ে তিন জন আহত হয়েছে| গতকাল শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত এ ঘটনা ঘটে| আহতরা হলেন, ভাটপাড়া গ্রামের রাহিল উদ্দিনের মেয়ে জাহানারা খাতুন (৬২), গ্রামের মোরশেদ আলীর ছেলে কারিমুল হাসান চান্দু(৪২), চৌগাছা বাগানপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে আল-আমিন হোসেন(১৮)|
আহত সূত্রে জানাগেছে, গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে জাহানারা খাতুন বাড়িতে কাজ করছিলেন এমন সময় তাকে সাপে কাটে| সে সময় পরিবারের সদস্যরা আহতকে নিয়ে গাংনী হাসপাতালে ভর্তি করে| অপরদিকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কারিমুল হাসান চান্দু মাঠে ধানের ক্ষেতে কাজ করছিলেন এ সময় সাপে কামড় দেয় এবং আলামিন হোসেনকে রাত সাড়ে ৮টার দিকে বাড়ি থাকা অবস্থায় তাকে সাপে কামড় দেয়| আহতরা সকলেই গাংনী উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন|
গাংনী উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রাসেল রানা জানান, সাপে কাটা রোগীদের রক্ত পরীক্ষা করা হচ্ছে| সেই সাথে তাদেরকে অবজারভেশনের জন্য হাসপাতালে ভর্তি রাখা হয়েছে|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।