দামুড়হুদা অফিস
দামুড়হুদা মডেল থানা পুলিশ পৃথক অভিযানে ২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। একই সঙ্গে ধর্ষণ মামলায় আইনের সংঘাতে জড়িত এক কিশোর এবং চুরি মামলার এক আসামিকেও আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গত বুধবার রাত ১০টা ৩৫ মিনিটে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) সবুজ উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, উপজেলার বাঘাডাঙ্গা নতুনপাড়া এলাকায় অক্সফোর্ড সোলার টেকনোলজির সামনে কয়েকজন ব্যক্তি ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন উপজেলার কোমরপুর (পূর্বপাড়া) গ্রামের কলিম উদ্দিন ওরফে কালু (৪০), সুবলপুর (কাঞ্চনতলা) গ্রামের সাজিদ হাসান (২৮) এবং বাঘাডাঙ্গা (নতুনপাড়া) গ্রামের আশিকুর রহমান (২৪)।
তল্লাশিকালে কলিম উদ্দিনের কাছ থেকে একটি নীল রঙের জিপারযুক্ত পলিথিনে রাখা ২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়
এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। পরে গতকাল বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়।
অপরদিকে এদিকে, একই দিনে চুরি মামলার উপজেলার হুদাপাড়া গ্রামের নুর আলীম (২৫)-কে হুদাপাড়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে, বিষ্ণুপুর পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) প্রদীপ বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি ধর্ষণ মামলায় জড়িত ১৬ বছর ৮ মাস বয়সী এক কিশোরকে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মধুগাড়ী গ্রামে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
দামুড়হুদায় পুলিশের পৃথক অভিযানে ৫ জন আটক দামুড়হুদায় ধর্ষণ, মাদক ও চুরিসহ বিভিন্ন অপরাধে ৫ জন গ্রেফতার



