দর্শনা অফিস
দর্শনা দারুস সুন্নাত সিদ্দীকিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয় শিশু-কিশোরদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং সুস্থ শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী দর্শনা পৌর শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু-কিশোরদের হাতে ফুটবল তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দর্শনা পৌর আমীর মো. সাহিকুল আলম অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা থানা সহকারী সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম জাহিদ, ইসলামী ছাত্রশিবির দর্শনা থানা সভাপতি লোকমান হোসেন হৃদয়, পৌর শাখার ৩ নং ওয়ার্ড সভাপতি আব্দুল মমিন, আল মিরাজসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বিতরণকালে অতিথিরা বলেন, এ ধরনের উদ্যোগ শিশু-কিশোরদের মাঝে মাদকমুক্ত সমাজ গঠন, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ বিনোদন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত ক্রীড়াচর্চা শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অত্যন্ত প্রয়োজনীয় বলেও মন্তব্য করেন তারা।
দর্শনা পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে শিশু-কিশোরদের মাঝে ফুটবল বিতরণ



